রবিবার তপন ব্লকের নয়াবাজারে ছটপুজো ধুমধামে পালিত হয়। নদীর ঘাটে ভক্তরা সূর্যদেবের আরাধনা করে নিয়ম মেনে অস্তগামী সূর্যকে অর্ঘ্য প্রদান করেন। গোটা এলাকায় ছড়িয়ে ছিল উৎসবের আমেজ।