তপন: বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে দুই দলের বিধায়ক ও বিজেপি নেতা এক মঞ্চে!
বিরসা মুন্ডার ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জনজাতি গৌরব দিবসে তপনের বিধায়ক বুধরাই টুডু, কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল ও বিজেপির জেলার জেলা সভাপতি স্বরূপ চৌধুরী একসাথে উপস্থিত ছিলেন। এই মিলন রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।