রায়গঞ্জ: রায়গঞ্জে সেবা সংকল্প অভিযানে পৌরসভার উদ্দোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, উপস্থিত মন্ত্রী কৌশিক চৌধুরী
রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে সেবা সংকল্প অভিযান উপলক্ষে বৃহস্পতিবার রায়গঞ্জ বিধানমঞ্চে স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক চৌধুরী, পৌর প্রশাসক তন্ময় ব্যানার্জী, কার্যনির্বাহী আধিকারিক মদন মন্ডল সহ বিশিষ্টরা। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মোদীর সেবাকাল ২৫ বছর উদযাপনে মাসব্যাপী সেবামূলক কর্মসূচি চলছে। পৌরসভার ২৭টি ওয়ার্ডের বাসিন্দারা স্বেচ্ছায় রক্তদান করেন।