উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যুবকদের ক্লাবে ঢুকিয়ে মারধর করার অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের রাসবিহারী মার্কেট এলাকায়। শনিবার রাতে রায়গঞ্জ থানার দারস্থ হয় অভিযোগ কারীরা। অভিযোগকারীর নাম অভি ঘোষ, বাড়ি রায়গঞ্জের দেবীনগর এলাকায়। তার অভিযোগ শনিবার রাতে তার বন্ধু মহাদেবের সাথে শহরের বিদ্রোহী মোড় থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন । পথে রাসবিহারী মার্কেট এলাকায় একটি ক্লাবের সামনে কিছু যুবক তাদের পথ আটকায়। তাদের ক্লাবের ভেতরে নিয়ে গিয়ে মারধর করে।