সর্বভারতীয় কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা শ্রী মল্লিকার্জুন খাড়গে জীর হলদোয়ানি জনসভার পর শাসকদলের মদতপুষ্ট মৌলবাদী ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি সভাস্থলে গঙ্গাজল ছিটিয়ে তথাকথিত 'শুদ্ধিকরণ'-এর নাটক করেছে।
একজন দলিত নেতার বিরুদ্ধে এই ধরনের আচরণ শুধু অমানবিকই নয়, এটি জাতিভেদ ও বৈষম্যের চরম ঘৃণ্য দৃষ্টান্ত। এই জঘন্য মানসিকতার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ উদয়পুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে উদয়পুর জামতলা এক সত্যাগ্রহ প্রতিবাদ মিছিল করা হয়। উপস্থিত ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক মিলন কর, প্রদেশ ওবিসি ডিপার্টমেন্টের সহ-সভাপতি প্রল্লাদ ঘোষ।