হেমতাবাদ: হেমতাবাদে অবৈধ মদ বিক্রেতা গ্রেপ্তার, পেশ রায়গঞ্জ আদালতে
মুখ্যমন্ত্রীর নির্দেশ এর পর হেমতাবাদ ব্লক জুড়ে শুরু হয়েছে বেয়াইনি মদ বিক্রির কারবার বন্ধের অভিযান। অভিযান চালিয়ে ফের এক অবৈধ মদ কারবারিকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে মদ। ধৃত ব্যক্তির নাম তাজিমুল হক ৩৯, বাড়ি হেমতাবাদ ব্লকের সমাসপুর এলাকায়। হেমতাবাদ নিউ বাসস্ট্যান্ড এলাকা থেকে অবৈধ মদ সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এই অভিযান লাগাতার চলবে বলেই জানিয়েছে পুলিশ।