কাঁকসা: কাঁকসার বিরুডিহার BLO কে শারীরিক ভাবে হেনস্থার অভিযোগ এক মদ্যপ যুবকের বিরুদ্ধে,BDO -র কাছে লিখিত অভিযোগ দায়ের
এক বিএলও কে মারধরের অভিযোগ উঠলো এলাকারই এক মদ্য যুবকের বিরুদ্ধে। ঘটনা কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় কাঁকসার বিরুডিহা গ্রামে। এই বিষয়ে বিএলও দায়িত্বে থাকা বিরুডিহার আইসিডিএস কর্মী মায়া কোনার কাঁকসার বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানান। কাঁকসার বিডিও সৌরভ গুপ্তা জানিয়েছেন, আইসিডিএস কর্মী তথা বিএলও মায়া কোনার কে শারীরিক ভাবে হেনস্থার বিষয়ে তার কাছে একটি অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি কাঁকসা থানার পুলিশকে জানিয়েছেন।