হেমতাবাদ: হেমতাবাদে স্ত্রীকে মারধরে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার
স্ত্রীকে মারধরের অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম প্রবীর কুমার বিশ্বাস। বাড়ি হেমতাবাদ সদর এলাকাতেই। তার বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। বুধবার রাতে অভিযুক্ত কে বাড়ি থেকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুর ৩ টায় রায়গঞ্জ আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ। স্ত্রীর অভিযোগের ভিত্তিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।