কুমারঘাট: কুমারঘাটে কংগ্রেস প্রচার সামগ্রী নষ্ট, গ্রেপ্তার চাইল জেলা কংগ্রেস
গতকাল রাতে কুমারঘাটে কংগ্রেস প্রচার সামগ্রী নষ্টের অভিযোগে আজ পুলিশ ও মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিয়েছে জেলা কংগ্রেস। তারা দোষীদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে।