পুরুলিয়া ১: মনসা পুজো কাটতেই পেটের দায়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকেরা, স্টেশন চত্বরে বিষাদের সুর
পুজো মিটতেই ফের প্রিয়জনদের ছেড়ে পরবাসে পাড়ি। উৎসবের আমেজ শেষ হতে না হতেই বেঁচে থাকার তাগিদে ব্যাগ গুছিয়ে রেল স্টেশনে ভিড় জমাচ্ছেন পুরুলিয়ার শতাধিক পরিযায়ী শ্রমিক। কেউ যাচ্ছেন কর্ণাটক, কেউ তামিলনাড়ু, কেউ অন্ধ্রপ্রদেশ আবার কেউবা কন্যাকুমারী। জেলায় রুজি-রুটির সংস্থান না থাকায় বছরের পর বছর ধরে চলা এই চেনা ছবিই ফের ভেসে উঠল পুরুলিয়া রেলওয়ে স্টেশনে। মনসা পুজো উপলক্ষে কয়েক দিনের জন্য ঘরে ফিরেছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী এই মানুষেরা।