হেমতাবাদ: হেমতাবাদের কাফ সিরাপ সহ ধৃত ব্যক্তির জেল হেফাজত
ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে কাফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। বাড়ি হেমতাবাদ ব্লকের চৈনগর গ্রাম পঞ্চায়েত এর ধনতৌর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্তে বাইক নিয়ে ঘুরতে দেখা যায় ৩ ব্যক্তিকে। সেই সময় বিএসএফ এর সন্দেহ হওয়ায় তাদের পিছু নিতেই দুজন পালিয়ে যায়। রফিকুলকে আটক করে উদ্ধার হয় ২০৯ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। শনিবার রাতে মাকড়হাট বিওপি