ইটাহার: বাইকের পিছনে ধাক্কা বেপরোয়া ট্রাকের! ইটাহারের চাঁকলা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত এক নাবালক, জখন আরও ২ নাবালক
বাড়ি থেকে ইটাহারে আসার পথে পিছন থেকে ট্রাকের ধাক্কা বাইকে। দুর্ঘটনায় বাইক থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু এক নাবালকের। গুরুতর জখম বাইক চালক ও আরোহী আরও দুই নাবালক। বুধবার দুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের চাঁকলা এলাকায় চাঁচল ইটাহার রাজ্য সড়কে। মৃতের নাম আজগর আলি(১৬)। বাড়ি ইটাহারের চন্দনপুর গ্রামে। সকলে দশম ও একাদশ শ্রেনীর পড়ুয়া। তদন্তে ইটাহার থানার পুলিশ।