রায়গঞ্জ: তিরঙ্গার ছবিতে মাতল রায়গঞ্জ, জেলাশাসকের উদ্যোগে ইতিহাসের খোঁজ
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জের জেলা শাসকের কার্যালয়ে বৃহস্পতিবার আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। জেলাশাসক অভিজিৎ শেভালে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে এর উদ্বোধন করেন। স্বাধীনতা আন্দোলন, তিরঙ্গা উদযাপন ও জেলার সংস্কৃতি তুলে ধরা হয়েছে শতাধিক ছবি থেকে বাছাই করা ৩০টি আলোকচিত্রে। জেলাশাসক বলেন, ছবি নতুন প্রজন্মকে ইতিহাস বুঝতে সাহায্য করবে। উদ্বোধনে স্কুলছাত্রছাত্রী ও বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন।