সাঁকরাইল: বিয়ের আগেই মন্ডপ পুড়িয়ে দিল দুষ্কৃতীরা, রঘুদেবাটি মিতালি পাড়ার ঘটনা
বিয়ের আগের দিন পুড়ে গেল বিয়ের বাড়ির জন্য নির্মিত প্যান্ডেল। ঘটনাটি হাওড়ার সাঁকরাইলের রঘুদেবাটি মিতালি পাড়ার। ঠিক কি ঘটেছিল, সেই বিষয়ে পাত্রের বাবা আনসারুল সরদার বলেন , " আমার বড় ছেলে রিয়াজউদ্দিন সর্দারের বিয়ে ছিল রবিবার । শনিবার রাত দেরটার পর প্যান্ডেলের কাছ থেকে আমরা বাড়িতে খেতে আসি। তারপর একজন ফোন করে বলে দাদু প্যান্ডেলে আগুন লেগে গিয়েছে। ছুট্টে প্যান্ডেলে আসার পর আমি রাস্তায় পরে অজ্ঞান হয়ে যাই। কারা এই ঘটনা ঘটালো তা বুঝতে পারছি না।