বাবুঘাটে প্রতিমা নিরঞ্জন ঘিরে উ/ত্তে/জ/না, রেলগেট না খোলায় দীর্ঘ লাইনে একের পর এক প্রতিমা
কলকাতা: প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে বাবুঘাটে উ/ত্তে/জ/না। বিকেল চারটের আগে প্রতিমা বিসর্জন করা যাবে না বলে জানানো হয়েছে বলে অভিযোগ পুজো উদ্যোক্তাদের। রেলগেট না খোলায় বাবুঘাটে একের পর এক প্রতিমা নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে পুজো কমিটিগুলিকে।
পুজো উদ্যোক্তাদের অভিযোগ, প্রথমে জানানো হয়েছিল দুপুর দুটো থেকে প্রতিমা নিরঞ্জন করা যাবে। কিন্তু পরে সময় পিছিয়ে বিকেল চারটে করা হয়। তাঁদের দাবি, ট্রেন চলাচল বন্ধ থাকলেও ওভারহেডের তারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ না হওয়ায় নিরঞ্জনের অনুমতি দেওয়া হচ্ছে না।
প্রতিবছর সকাল থেকেই বাবুঘাটে প্রতিমা নিরঞ্জন শুরু হয়। সেখানে এ বছর কেন এমন পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন পুজো কমিটির সদস্যরা। রেল কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকার বা পুরসভার যথাযথ সমন্বয় নেই বলেও অভিযোগ তাঁদের।
আগে থেকে কেন এই বিষয়ে পুজো উদ্যোক্তাদের জানানো হল না, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। প্রতিমা নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় সমস্যায় পড়েছেন পুজো কমিটির সদস্যরা। সব মিলিয়ে বাবুঘাটে প্রতিমা নিরঞ্জন ঘিরে তৈরি হয়েছে উ/ত্তে/জ/না।