ক্যাবিনেটের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী জিবি হাসপাতালের সিনিয়র ডাক্তারদের প্রাইভেট চেম্বারে রোগী দেখা বন্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডা. প্রদীপ ভৌমিক। তিনি বলেন, এই পদক্ষেপ সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত করতে সহায়ক হবে এবং রোগীরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় অধিক সময় ও মনোযোগ পাবেন। সরকারের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়ে জনস্বার্থে গৃহীত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে অভিহিত করেন।