বান্দোয়ান: বান্দোয়ান থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো বরাবাজার সার্কেল আফগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে বান্দোয়ান থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো বরাবাজার সার্কেল আফগারি দপ্তর।বৃহস্পতিবার রাত্রি ৮ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী বান্দোয়ান থানার ধাদকা,দীঘা,সামারলেওয়া,কুমড়া এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ১৬০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ১২৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।সাথে মদ তৈরির কাজে ব্যাবহৃত ৪ টি অ্যালুমিনিয়ামের হাড়ি বাজেয়াপ্ত করে আফগারি দপ্তর।