এবার মাওবাদীরা খেলা দেখাবে, বেশ কিছু নাম দিয়ে লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য বান্দোয়ানে।রবিবার সকালে বান্দোয়ানের কুমড়া গ্রাম পঞ্চায়েতে জসপুর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের দেওয়ালে এই পোস্টার সাটা ছিল বলে সূত্রের খবর।এই ধরনের পোস্টার কে বা কারা দিল তা তদন্ত করছে পুলিশ। দেখা যাচ্ছে পোস্টারে আট জনের নাম লেখা রয়েছে। কিন্তু কে বা কারা এই পোস্টার দিল তা এখনও স্পষ্ট নয়।