নাকাশিপাড়া: মানসিক ভারসাম্যহীন মহিলাকে ছেলে ধরা ভেবে জনতার আটক, পুলিশ উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেন বেথুয়াডহরিতে
ঘটনাটি বেথুয়াডহরি মড়ক খোলায় এক মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ছেলে ধরা ভেবে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল জনতা। স্থানীয় সূত্রে পুলিশ সূত্রে জানা যায় আজ দুপুরে বেথুয়াডারি পশ্চিম জগদানন্দপুর মোড়ক খোলা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ঢুকে পড়েন। তার বাড়ি মুর্শিদাবাদ এলাকায়। বেটারি মাঠ পাড়ায় তার এক আত্মীয় বাড়িতে বেড়াতে আসে সে। এরপর কখন সেই বাড়ি থেকে বেরিয়ে চলে যান মাঠপাড়া থেকে মড়ক খোলার দিকে। তার চেহারা দেখে স্থানীয়রা তাকে ছেলে ধরা ভাবে।