বলরামপুর: জাতীয় সড়কে ছোট উরমা এলাকায় ট্রেলারের ধাক্কায় গুরুতর আহত বাইক আরোহী যুবক
বলরামপুর-পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কের ছোট উরমা এলাকায় এক মর্মান্তিক পথদুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক বাইক আরোহী যুবক। আহত যুবকের নাম দেবকুমার বিশ্ব, যার বাড়ি পুরুলিয়ায়।স্থানীয় বাসিন্দারা যুবককে উদ্ধার করে বাঁশগড় হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন।উদ্ধার হওয়া দুর্ঘটনাগ্রস্ত বাইকটিতে ‘প্রেস’ এবং ‘পুলিশ মনিটর দিল্লি গভঃ অফ ইন্ডিয়া’ লেখা স্টিকার লাগানো ছিল।