নিজ স্বামীর বাড়িতে থাকা বসত ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক মহিলা। কদমতলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কদমতলা থানাধীন উত্তর হুরুয়া এলাকা জুড়ে।