রঘুনাথপুর ২: চেলিয়ামাতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত মহিলা
দুর্গাপুজোর আবহের মধ্যেই শনিবার সন্ধ্যায় রঘুনাথপুর ২ব্লকের চেলিয়ামাতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মহিলা।তার নাম রীনা বিশ্বাস। তার বাড়ি চেলিয়ামাতেই।রীনা দেবীর ছেলে সিদ্ধার্থ শংকর বিশ্বাস জানান তার মা এদিন সন্ধ্যার সময় চেলিয়ামার বাঁন্দা গ্রামীণ হাসপাতালের সামনে একটি ঔষধ দোকান থেকে ঔষধ কিনে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। ঐ সময় চেলিয়ামার পোড়াইটা গ্রামের স্বদেশ বাউরি ও আরো দুজন যুবক একটি মোটর বাইকে এসে তার মাকে ধাক্কা মারলে মা গুরুতর আহত হন।