বাঘমুণ্ডী: লহরিয়া শিব মন্দিরে আগত পুণ্যার্থীদের সেবায় খিচুড়ি প্রসাদ বিতরণ গোবিন্দপুর সেবা সমিতির
লহরিয়া শিব মন্দিরে আগত পুণ্যার্থীদের সেবায় খিচুড়ি প্রসাদ বিতরণ গোবিন্দপুর সেবা সমিতির। অন্যান্য বছরের মতো এবছরও শ্রাবণ মাসের শেষ সোমবারে বাঘমুন্ডির গোবিন্দপুর সেবা সমিতির উদ্যোগে লিঙ্ক রোড ব্রিজের সামনে খিচুড়ি প্রসাদ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূলত এলাকার প্রসিদ্ধ লহরিয়া শিব মন্দিরে আগত দূর দূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থীদের সেবায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই মন্দিরে ঝালদা, বাঘমুন্ডি, বলরামপুর এমনকি সুদূর ঝাড়খন্ডের বিভিন্ন এলাকা থেকেও পুণ্যার্থীরা