নিতুড়িয়া: নিতুড়িয়ার আহিরবাড়ির বিধায়িকার গ্রাম থেকে বিশালাকার অজগর সাপ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল
পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত নিতুড়িয়া ব্লকের আহিরবাড়ি গ্রাম থেকে একটি বিশালাকার অজগর সাপ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। রবিবার রাত্রে জানা যায় এদিন রাত্রে সাপটিকে আহিরবাড়ি গ্রামের এক ব্যক্তির বাড়ির মধ্যে ঢুকে পড়লে কৌতুহলী মানুষ জন সেখানে ভিড় জমান।খবর পেয়েই বিধায়িকা মামনি বাউরিও ঘটনাস্থলে আসেন। তিনি সাপটির যাতে কোন ক্ষতি না হয় তার জন্য তৎক্ষণাৎ বনদফতরে জানালে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।