আসানসোলে পুলিশের সঙ্গে গুলির লড়াই, পায়ে গুলিবিদ্ধ কুখ্যাত অপরাধী প্রতাপ দাস
সিনেমার দৃশ্যের মতো ঘটনা আসানসোলে! দীর্ঘ দু’দিনের তল্লাশি অভিযানের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ইতিহাস-নথিভুক্ত অপরাধী প্রতাপ দাস। পুলিশ তাকে ঘিরে ফেলতেই পুলিশের দিকে গুলি চালায় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতাপ দাসকে গ্রেপ্তার করতে এর আগে পুলিশ অভিযান চালিয়েছিল। সেই সময়ও পুলিশের উপর গুলি চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর থেকেই তাকে ধরতে জোরদার তল্লাশি শুরু হয়।
শুক্রবার পুলিশ তার অবস্থান জানতে পেরে এলাকাটি ঘিরে ফেলে। সেই সময় ফের পুলিশের দিকে গুলি চালায় প্রতাপ বলে অভিযোগ। পাল্টা জবাব দেয় পুলিশও। পুলিশের গুলিতে পায়ে আঘাত পায় প্রতাপ দাস। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনাকে কেন্দ্র করে আসানসোল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে গোটা ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বিবৃতি পাওয়া গেলে আরও তথ্য জানা যাবে।