রায়গঞ্জ: রায়গঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ৩৮ বছরের বাড়ি জন সেবায় দান করলেন রত্না সেনগুপ্ত
উত্তর দিনাজপুরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। রায়গঞ্জের রত্না সেনগুপ্ত নিজের ৩৮ বছরের সুভাষগঞ্জের বসতবাড়ি দান করেছেন পিপলস রিলিফ কমিটি (পিআরসি)-কে। রবিবার (২৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআরসির কেন্দ্রীয় সম্পাদক ডাঃ ফুয়াদ হালিম ও প্রাক্তন সাংসদ ডাঃ রামচন্দ্র ডোম। আর্থিক অনটনে বড় হওয়া রত্না সেনগুপ্ত ছাত্রাবস্থা থেকেই সিপিআই(এম)-এর কাজে যুক্ত। স্বামী বিশ্বনাথ সিংহ সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কর্মচারী।