বাঘমুণ্ডী: শতবর্ষী ঐতিহ্যবাহী কালিমাটি হাট: কালীপুজোর আগে উপচে পড়া ভিড়, নজর কাড়ল পাঠা ছাগলের চাহিদা
শতবর্ষী ঐতিহ্যবাহী কালিমাটি হাট: কালীপুজোর আগে উপচে পড়া ভিড়, নজর কাড়ল পাঠা ছাগলের চাহিদা শতবর্ষের প্রাচীন ঐতিহ্য বহন করে চলা পুরুলিয়া জেলার ঝালদা-বাঘমুন্ডি এলাকার অন্যতম প্রধান ও জমজমাট হাট— কালিমাটি হাট। শুরুর দিকে স্থানীয় মানকিদের উদ্যোগে এই হাট বসা শুরু হলেও বর্তমানে এটি পুরুলিয়া জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির কালিমাটি উপবাজার হিসেবে সরকারিভাবে পরিচালিত হচ্ছে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বসা এই হাটে ঝালদা ও বাঘমুন্ডি তো বটেই, এমনকি পার্শ্ববর্তী ঝাড়খণ