দেগঙ্গা: আদালত অবমাননা করে দেগঙ্গার উত্তর চাঁদপুর গ্রামে বিতর্কিত জমিতে নির্মাণ কার্য চালানোর অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে
আদালত অবমাননা করে বিতর্কিত জমিতে নির্মাণ কার্য চালানোর অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। সোমবার সকাল নটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের উত্তর চাঁদপুর গ্রামে। সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ দেগঙ্গা থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন শফিকুল মন্ডল নামে এক ব্যক্তি। অভিযোগ পত্রে শফিকুল দাবী করেছেন সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সাথে বিবাদ চলছে। আদালতে একটি মামলাও চলছে। আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু আদালত অবমাননা করে বিতর্কিত ও