গোপীবল্লভপুর ১: এসআইআর প্রকৃয়ায় দলের কর্মীদের নিয়ে গোপীবল্লভপুর ব্লক অফিসের অডিটোরিয়ামে আলোচনা সভায় উপস্থিত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
নির্বাচন কমিশনের এসআইআর প্রকৃয়ায় দলের কর্মীদের নিয়ে গোপীবল্লভপুরে বিশেষ আলোচনা সভার আয়োজন করল নয়াগ্ৰাম বিধানসভা তৃণমূল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক অফিসের অডিটরিয়ামে হয় এই আলোচনা সভা।সভায় মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ,গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি টিংকু পাল,মেন্টর স্বপন পাত্র, জেলার নেতা লোকেশ কর প্রমুখ।