বাঘমুণ্ডী: বাঘমুন্ডি বিধানসভার ঝালদাতে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো
বাঘমুন্ডি বিধানসভার ঝালদাতে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। বাঘমুন্ডির ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এর তত্ত্বাবধানে আয়ুষ্মান সপ্তাহ হিসেবে বিজেপির ঝালদা শহর নেতৃত্ব কর্মী সমর্থকদের উদ্যোগে বুধবার দুপুর একটা নাগাদ এক রক্তদান শিবিরের আয়োজন হয়। যেখানে অনেক যুবরা এগিয়ে এসে রক্তদান করেন। বিজেপি নেতৃত্বরা বলেন মুমূর্ষু রোগীদের রক্ত সংকট মেটাতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।