পুরুলিয়া ১: কেতিকায় বেহাল রাস্তা ও জলসংকট: একাধিক দাবিতে পুরুলিয়া পৌরসভায় এলাকাবাসীর ডেপুটেশন
পুরুলিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কেতিকা এলাকার বাসিন্দারা বিভিন্ন নাগরিক সমস্যার সমাধানে পৌরসভায় একটি স্মারকলিপি (ডেপুটেশন) জমা দিলেন। একাধিকবার কাউন্সিলর প্রদীপ মুখার্জিকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়েই তারা এই পদক্ষেপ নেন। এলাকাবাসীদের প্রধান দাবি কেতিকা এলাকার মূল রাস্তাটি দীর্ঘদিন ধরে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। পূর্বে স্থানীয় মানুষ রাস্তার দাবিতে পথ অবরোধ করলেও সমস্যার সমাধান হয়নি। এমনকি রাস্তার পাশে 'পথশ্রী' প্রকল্পের বোর্ড লাগানো