হেমতাবাদ: হেমতাবাদে অন্তঃসত্ত্বা বধূকে হত্যায় অভিযুক্ত স্বামী গ্রেপ্তার
চার মাসের অন্তঃসত্ত্বা বধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হেমতাবাদ ব্লকের শিতলপুর এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম লক্ষ্মী রায় (২২)। তার একটি দেড় বছরের কন্যা সন্তান রয়েছে। জানা গিয়েছে, আড়াই বছর আগে হেমতাবাদের শিতলপুর এলাকার বাসিন্দা বাবলু রায় এর সঙ্গে টিটিহির বাসিন্দা লক্ষ্মী রায়ের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ি থেকে টাকা চেয়ে অত্যাচার করত।