হেমতাবাদ: হেমতাবাদ থানায় বিজেপি পুলিশ খণ্ডযুদ্ধ আক্রান্ত বিজেপি নেতা হাসপাতালে
বুধবার বিকেলে হেমতাবাদ থানায় অবস্থান বিক্ষোভে বসে বিজেপি নেতৃত্বরা। তাদের অভিযোগ তৃণমূল এর দুষ্কৃতিরা দীর্ঘদিন ধরে তাদের বুথ সভাপতি এবং কর্মীদের প্রাণনাশের হুমকি এবং মারধর করে সেই বিষয়ে থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয় নি। আজ ও বিকেলে হেমতাবাদ ব্লকের উত্তর সমাসপুর বুথ সম্পাদক কে তৃণমূল এর দুষ্কৃতিরা প্রাণনাশের হুমকি দেয়। বিকেলে থানায় এসে অবস্থান বিক্ষোভ এ বসলে পুলিশের সাথে ধস্তাধস্তি বেধে যায় বিজেপি কর্মীদের।