কার্শিয়ং: তিনধারেতে অখিল ভারতীয় নেয়ার সংগঠনের ধন্যবাদ সভায় দুই সদস্য সম্মানিত
তিনধারে অখিল ভারতীয় নেয়ার সংগঠন আয়োজন করলো ধন্যবাদ সভা। মদনকুমার প্রধান ও দীপক প্রধানকে সম্মান জানানো হয়। নেপালের বন্যায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। আগামী ইন্দ্রজাত্রা অনুষ্ঠানে তিনধারে শাখার সক্রিয় অংশগ্রহণ থাকবে।