রায়গঞ্জ: ছেলের চোখের সামনেই বাবার মৃত্যু! মহিগ্রানে মাছ ধরতে গিয়ে শেষ নিঃশ্বাস উদয়ের
মহিগ্রামের উদয় ঋষি (২০) বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরতে গিয়ে ডুবে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ছেলেকে নিয়ে মাছ ধরতে যান তিনি। কিছুক্ষণ পর ছেলে বাড়ি এসে খবর দেয়। স্থানীয়রা উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রতিবেশীদের দাবি, জলাশয়ে তেমন জল ছিল না। কীভাবে ডুবলেন, বুঝতে পারছেন না তারা। পুলিশ তদন্ত শুরু করেছে।