বলরামপুর: রাতের অন্ধকারে আমারু গ্রাম এলাকায় সোলার পাম্পে ভাঙচুর দুষ্কৃতিদের, তীব্র জলকষ্টে আদিবাসী হোস্টেলের ছাত্র-ছাত্রীরা
স্কুলের সোলার বোরিংয়ের পাইপ ভাঙচুর তীব্র জলসংকটে বলরামপুরের আমারু এলাকার একটি হোস্টেলের পড়ুয়ারা।অভিযোগ গতকাল গভীর রাতে কিছু দুষ্কৃতী ট্যাঙ্কে জল ওঠার এবং ট্যাঙ্ক থেকে জল নামার প্রধান পাইপ দুটি ভেঙে নষ্ট করে ফেলে।এই ঘটনায় আধিবাসী হোস্টেলে থাকা প্রায় ৪০ থেকে ৪৫ জন পড়ুয়া চরম ভোগান্তির মুখে পড়েছে। রান্নাবান্না, পানীয় জল, স্নান এবং শৌচাগারের জলের তীব্র সংকট দেখা দিয়েছে।