কোচবিহারে সংযুক্ত কিষান মোর্চার প্রতিবাদ মিছিল! জ্ঞানেশ কুমারের পদত্যাগ, সমস্ত বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং রাসায়নিক সারের কালোবাজারি বন্ধের দাবিতে পথে নামল সংগঠনের কোচবিহার জেলা কমিটি।
শুক্রবার দুপুরে ঘাসবাজার থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষকদের ফসলের ন্যায্য দাম, কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে সরব হন সংগঠনের সদস্যরা। পাশাপাশি, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিও জানান তাঁরা।
Cooch Behar 1, Cooch Behar | Oct 23, 2026