একান্ন পীঠের অন্যতম পুণ্যতীর্থ বীরভূমের কঙ্কালীতলায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ৫১ কুমারী পুজো। 🌸🙏
প্রতি বছরের মতো এবারও ত্রয়োদশী তিথিতে কালীমন্দির সংলগ্ন পঞ্চবটীতলায় ৫ থেকে ৯ বছর বয়সি ৫১ জন বালিকাকে লালপেড়ে শাড়িতে সাজিয়ে দেবীজ্ঞানে আরাধনা করা হয়। প্রায় ৪৯ বছর আগে কাপাসটিকুড়ি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের হাত ধরে এই পুজোর সূচনা হয়েছিল। সতীর ৫১ খণ্ডের প্রতীক হিসেবে ঘট স্থাপন ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে মহামায়ার পূর্ণাঙ্গ রূপের পুজো দেখতে ভিড় জমিয়েছিলেন বহু ভক্ত।
#Kankalitala #Birbhum #KumariPuja #Satipeeth #WestBengal #Culture #SpiritualBengal