সাঁকরাইল: বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কাঠুয়াপালে সার্বজনীন রাস উৎসবের উদ্বোধনে ঝাড়গ্রাম লোকসভার সাংসদ
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের দক্ষিণ রগড়া গ্রামবাসীদের উদ্যোগে কাঠুয়াপাল এলাকায় শুরু হলো সার্বজনীন রাস উৎসবের ১৩৮ তম বর্ষ উদযাপন। শনিবার বিকেলে কাঠুয়াপাল চক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হয় এই ঐতিহ্যবাহী রাস উৎসবের। শোভাযাত্রাটি কাঠুয়াপাল রাস মঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন ছো নাচের দল সহ এলাকার অসংখ্য মানুষ। পরে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন ঝাড়গ্রামের সাংসদ কালিপদ সরেন।