কাশীপুর: বিধানসভা ভোটের আগে কাশীপুর পঞ্চায়েত সমিতির সদস্যা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান,দলীয় পতাকা তুলে দেন বিজেপি প্রার্থী
বিধানসভা ভোটের আগে কাশীপুরে তৃনমুল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যার বিজেপিতে যোগদান।রবিবার সন্ধ্যায় কাশীপুর বিধানসভার বেকো গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যা সুনিতা বাউরী এইদিন দলবল নিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন।বেকো গ্রামের মোট ২৪ টি পরিবার নিয়ে বিজেপিতে যোগদান করে বকে জানান বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদা।