হেমতাবাদ: হেমতাবাদে সরকারি টাকা নয় ছয় এবং আর্থিক অসঙ্গতির তদন্তে বিডিও
রাজ্য জুড়ে দুর্নীতি বন্ধ করতে হবে নতুন মুখ্যমন্ত্রীর নির্দেশিকার পরেই হেমতাবাদে সরকারি টাকা নয় ছয় এবং আর্থিক অসঙ্গতির তদন্তে নামলো হেমতাবাদ ব্লকের বিডিও বিশ্বজিৎ দত্ত। বুধবার হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত এর পুকুর ডাকের টাকার হিসেবের অসঙ্গতি ক্ষতিয়ে দেখতে বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত এ পরিদর্শনে যান বিডিও। এছাড়া পঞ্চায়েত এর যায়গায় সরকারি উদ্যোগে তৈরি হওয়া দোকান ঘরের টাকার হিসেবেও অসঙ্গতির অভিযোগ পেয়েছেন বিডিও।