সাঁকরাইল: খালের পাড় আগে বাঁধিয়ে তারপরে খাল কাটুক, এই দাবি নিয়ে প্রতিবাদ জানালেন হিরাপুরের উত্তরপাড়ার বাসিন্দারা
বৃহস্পতিবার সকালে সারেঙ্গা খাল কাটা নিয়ে হিরাপুর উত্তর পাড়ার বাসিন্দারা প্রতিবাদ জানাল। গ্রামবাসীদের অভিযোগ, ১০ বছর আগে এই খাল কাটা হয়। প্রতিশ্রুতি মতো খালের পাড় বাঁধিয়ে দেওয়ার কথা ছিল, সে কাজ হয়নি। যেই কারণে রাস্তা ধ্বসে গিয়ে সরু হয়ে যাচ্ছে, পাকা রাস্তা চির খেয়ে তলিয়ে গেছে খালে, এছাড়াও কয়েকটা বাড়ির কাছেও ধ্বস নেমেছে।