কোচবিহার :অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে অবশেষে কোচবিহার তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী মালতি রাভা রায়ের বাড়ির সামনে বিক্ষোভে সামিল কোচবিহারের মহিলারা।
প্রসঙ্গত উল্লেখ্য অন্নপূর্ণা যোজনা টাকা না পেয়ে গতকাল কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভের শামিল হন কোচবিহারের মহিলারা। তাদের অভিযোগ ছিল তারা অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফরম ফিলাপ করলেও তাদের টাকা ঢোকেনি। তাই তারা বিক্ষোভ সামিল হয়েছেন। পরবর্তীতে দেখা গেল এবার রাজ্যের মন্ত্রী তথা কোচবিহার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মালতি রাভা রায়ের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হল কোচবিহারের মহিলারা ।