পুলিশের গুলি খেয়ে জালে পলাতক প্রতাপ দাস। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। শুক্রবার সকালে হীরাপুর থানা এলাকার অন্তর্গত আসানসোলের ইসমাইল এলাকায় প্রতাপকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যাওয়ার পর এলাকা ঘিরে তল্লাশি চালায় পুলিশ। অভিযোগ, ধরা পড়ার মুখে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি সামাল দিতে পুলিশ পাল্টা গুলি চালালে প্রতাপের পায়ে গুলি লাগে।