চোপড়া: বেপরোয়া গতির বলি দুই যুবক! ঘাতক গাড়ির খোঁজে পুলিশ
দ্রুতগতির গাড়ির তাণ্ডব! একজনের মৃত্যু, রাতভর ড্রেনে পড়ে থেকে প্রাণ গেল আরও এক যুবকের — ঘাতকের খোঁজে পুলিশ চোপড়ায় ফের বেপরোয়া গতির বলি দুই যুবক। একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় একের পর এক প্রাণহানির ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। বুধবার সন্ধ্যায় দাসপাড়া থেকে বাইকে বাড়ি ফিরছিলেন মাইনুল হক ও তানজুর আলম। নুরিচক ও দিঘাবানা বাজারের মাঝামাঝি এলাকায় একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ২২ বছরের তানজুর আলমের। প্রবল ধাক্কায় মাইন