হেমতাবাদ: হেমতাবাদে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সত্যজিৎ বর্মণ এর ভোট প্রচার
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জোরদার প্রচার ও জনসংযোগ চালাচ্ছেন হেমতাবাদ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন। মঙ্গলবার হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার এবং জনসংযোগ এর মাধ্যমে সাধারণ মানুষদের সাথে কথা বলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন। এদিনের কর্মসূচিতে তার সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সহ সভাপতি মজিবুর রহমান দুলাল, বাঙালবাড়ি অঞ্চল সভাপতি নুর কালাম, যুব সভাপতি আশিক নাওয়াজ সহ অন্যান্য নেতৃত্বরা।