রাজ্যের মন্ত্রী ও মহকুমা শাসকের উপস্থিতিতে আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর জন্মজয়ন্তী পালন।
রবিবার কান্দি প্রেস কর্নারের উদ্যোগে আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর জন্মজয়ন্তীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ, মহকুমা শাসক শ্রীমতী মধুশ্রী সহ প্রশাসনের আধিকারিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা। আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর জীবন, সাহিত্যচর্চা ও সমাজে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। তাঁর স্মৃতি ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই জন্মজয়ন্তী পালনের উদ্যোগ বলে জানান আয়োজকরা। অনুষ্ঠান ঘিরে কান্দিতে উৎসাহ ও আবেগের পরিবেশ তৈরি হয়।
#kandi #murshidabad #kandinews #bjp #banglanews #NewsUpdate #banglanews
Kandi, Murshidabad | Aug 23, 2026