উদয়পুর গোকুলপুর বাজারে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু সৌরভ চক্রবর্তী নামে ২০ বছর বয়সী এক যুবকের। জানা যায়, বাইকটি চালাচ্ছিল ২২ বছর বয়সী ইউনোস মিঞা, আর পিছনে ছিলেন সৌরভ। একটি বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন দু’জন। খবর পেয়ে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যান। দীর্ঘক্ষণ চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক সৌরভ চক্রবর্তীকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, দুর্ঘটনার খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় রাধাকিশোরপুর থানার পুলিশ। দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাতেও পুলিশের এমন বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
Udaipur, Gomati | Sep 14, 2026