বাঘমুণ্ডী: বাঘমুন্ডির বিদ্রী গ্রামে আনন্দমার্গের উদ্যোগে ভক্তিমূলক হরিনাম সংকীর্তন সম্পন্ন
বাঘমুন্ডির বিদ্রী গ্রামে আনন্দমার্গের উদ্যোগে ভক্তিমূলক হরিনাম সংকীর্তন সম্পন্ন রবিবারে ভক্তিমূলক আবহে মেতে উঠল পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের বিদ্রী গ্রাম। আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে আয়োজিত এক বিশেষ হরিনাম সংকীর্তনে এলাকার সাধারণ মানুষ ও ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। এদিন সকাল থেকেই বৈষ্ণবীয় ভাবধারায় ও হরিনামের মহিমায় মুখরিত হয়ে ওঠে পুরো গ্রামীণ এলাকা। আনন্দমার্গের সাধক ও ভক্তদের সমবেত কণ্ঠে 'বাবা নাম কেবলম' নাম সংকীর্তন চারপাশের