ইটাহার: ইটাহারের সরাইদিঘি এলাকায় সরকারি বাস থেকে ৪১২ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার কালিয়াচকের এক যুবক
মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। সরকারি বাসে ব্রাউন সুগার পাচার বানচাল করল ইটাহার থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার ইটাহারের সরাইদিঘি এলাকা থেকে ৪১২ গ্রাম ব্রাউন সুগার সহ ধৃত এক যুবক। রবিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ আব্দুস সামি(১৮)। বাড়ি মালদহ জেলার কালিয়াচক থানার ভাগলপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক কালিয়াচক থেকে মাদক নিয়ে রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল।